অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ
🌍অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ🌍
• লাভা গম্বুজ সরার মতো উলটানো ও স্বল্প উচ্চতাবিশিষ্ট হলে তাকে কিউমুলো গম্বুজ বলে।
• স্তম্ভের আকারে জমাট লাভা ভূমি থেকে উঁচুতে অবস্থান করলে তাকে প্লাগ গম্বুজ বলে।
• জ্বালামুখের মধ্যে লাভা জমাট বেঁধে যে কঠিন স্তম্ভ তৈরি করে তাকে প্লাগডোম বলে।
• প্লাগডোমের মাথা চওড়া ছাতার মতো হলে তাকে থলোয়েড বলে।
•লাভা অত্যধিক ঠান্ডা হয়ে জমাট বাঁধার পর যে খাড়া পার্শ্বটালের শঙ্কু গড়ে ওঠে তাকে হৰ্নিটো বলে।
•আগ্নেয়গিরি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পর উল্লম্ব লাভা স্তূপ ভূপৃষ্ঠে প্রকাশিত হয়ে পড়লে তা অনেকটা সিলিন্ডারের ন্যায় দেখতে হয় একে Volcanic Neck বলে।
• কিনারা জ্বালামুখকে ক্যালিফোর্নিয়ায় ইউবিহিব জ্বালামুখ এবং পশ্চিম জার্মানির আইফেল জেলায় ম্যায়ার বলে।
•জ্বালামুখের ওপরের শিলাস্তরের ধসের ফলে জ্বালামুখের আয়তন বৃদ্ধি পায়। এই প্রকার বৃহদাকার জ্বালামুখকে ক্যালডেরা বলে।
• ইন্দোনেশিয়ার টোবা আগ্নেয়গিরির ক্যালডেরা বিশ্বের বৃহত্তম ক্যালডেরা।
• ক্যালডেরার মধ্যে অনেক সময় পুনরুত্থানের ফলে একটি কেন্দ্রীয় শঙ্কু তৈরি হতে পারে একে পুনরুত্থিত ক্যালডেরা বলে। উদাহরণ : নিউ মেক্সিকোর ভ্যাল্লেস ক্যালডেরা।
•প্রতিসারী পাতসীমান্ত বরাবর অ্যাসথেনোস্ফিয়ার থেকে নির্গত লাভা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে শৈলশিরা
গড়ে তোলে তাকে সামুদ্রিক শৈলশিরা বলে।
উদাহরণ : মধ্য আটলান্টিক শৈলশিরা।
• মহাসাগরের তলদেশে সমতল শীর্ষবিশিষ্ট আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতকে গায়ট বলে।
• কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত গ্রানাইট শিলার বিশাল স্তূপকে ব্যাথোলিথ বলে।
• স্টক ও বস হল ব্যাথোলিথের দুটি ক্ষুদ্র সংস্করণ।
•উত্তল শীর্ষ ও প্রায় সমতলবিশিষ্ট আগ্নেয় উদ্বেধকে ল্যাকোলিথ বলে।
উদাহরণ : আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত।
• শিলাস্তরের অসমান্তরালে উল্লম্বভাবে অবস্থিত নল বা চোঙের মতো উদবেধকে ডাইক বলে।
উদাহরণ : আয়ারল্যান্ডের জায়েন্টস কজওয়ে।
• অবতল সরা বা চামচের মতো আকৃতির আগ্নেয় উদ্বেধকে লপোলিথ বলে।
• অনেক সময় একটির উপর আর একটি ল্যাকোলিথকে পরপর অবস্থান করতে দেখা যায়। একে সিডার বৃক্ষ ল্যাকোলিথ বলে।
• দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে বুশওয়েল্ড লপোলিথটি প্রায় 450 km দীর্ঘ ও প্রায় 250 km প্রশস্ত এবং আয়তানে প্রায় স্কটল্যান্ডের সমান।
•হিমালয় ও আল্পস পর্বতের পাদদেশীয় অঞ্চলে ও কয়লাখনির স্তরের মধ্যে অনেক ক্ষেত্রে ফ্যাকোলিথ দেখা যায়।
•পৃথিবীর মধ্যে ব্রিটিশ কলাম্বিয়ার কোস্ট ব্যাথোলিথ সবচেয়ে বড়ো।
•স্কটল্যান্ডের উচ্চভূমি অঞ্চলে স্টক দেখা যায়।
• বিদার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট জ্বলন্ত ভস্ম জমাট বেঁধে ও ভূমিভাগ উঁচু হয়ে স্তূপাকারে সৃষ্ট ভূমিকে ইগনিমব্রাইট
বলে।
• অসংখ্য ইগনিমব্রাইট মিলিত হয়ে মালভূমি সৃষ্টি হয়।
•মেক্সিকোর পারিকুটিন আগ্নেয়গিরি ভস্ম ও সিন্ডারবিশিষ্ট আগ্নেয়গিরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন